২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেলার প্রথম দিনে চট্টগ্রামে ৩০ কোটি টাকা কর আদায়

সপ্তাহব্যাপী আয়কর মেলার প্রথম দিনে চট্টগ্রামে ৩০ কোটি টাকার বেশি আয়কর আদায় হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 07:32 PM

Updated : 11 Oct 2022, 08:59 PM

মঙ্গলবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় সপ্তমবারের মতো আয়োজিত এ মেলা।

বিকালে মেলার আহ্বায়ক (তথ্য ও ব্যবস্থাপনা) এবং চট্টগ্রাম কর আপিল অঞ্চল-১ এর অতিরিক্ত কর কমিশনার মো. মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রথম দিনের আদায় করা আয়করের বিষয়ে জানানো হয়।

মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম দিনে চারটি কর অঞ্চল ও একটি জরিপ রেঞ্জ মিলিয়ে মোট ৩০ কোটি ৭৯ হাজার ৩২২ টাকা আয়কর আদায় করা হয়েছে।

এরমধ্যে কর অঞ্চল-২ এ সর্বোচ্চ ১০ কোটি ২৩ লাখ ৯৭ হাজার ৭৪১ টাকা আয়কর আদায় হয়েছে।

এছাড়া কর অঞ্চল-১ এ সাত কোটি ৭৮ লাখ ৬৯ হাজার ৯৪৮ টাকা, কর অঞ্চল-৪ এ ছয় কোটি ৬০ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা, কর অঞ্চল-৩ এ পাঁচ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ৯৪৮ টাকা এবং জরিপ অঞ্চল-৩ এ এক লাখ ১৪ হাজার ৬৮৬ টাকা আদায় হয়েছে।

মঙ্গলবার ১৭ হাজার ৩৬২ জন করদাতা সেবা গ্রহণ করেছেন। মেলায় আয়কর বিবরণি (রিটার্ন) জমা পড়েছে এক হাজার ৩৬২টি। নতুন ই-টিআইএন নিয়েছেন ৩৫৯ জন এবং ইটিআইএন পুনঃনিবন্ধন করেছে সাতজন।  

এবার মেলায় করদাতারা তাদের ২০১৬-১৭ করবর্ষের রিটার্ন ও কর জমা দেওয়া ছাড়াও ই-টিআইএন নিবন্ধন ও পুনঃনিবন্ধন করতে পারছেন।

মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

মেলায় প্রতিটি কর অঞ্চলের জন্য পৃথক বুথ আছে । এছাড়া সোনালী ও জনতা ব্যাংকের দুটি বুথও আছে, যেখানে করদাতাগণ তাদের আয়কর জমা দিতে পারছেন।