চট্টগ্রামে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
চট্টগ্রাম চান্দগাঁও থেকে ১৩০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওমর আলী মাতব্বর রোডের আছহাব কলোনী এলাকা থেকে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে চান্দগাঁও থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির জানান।
চাদগাঁও থানার এসআই সঞ্জয় গুহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় এক যুবক হাতে থাকা ব্যাগ ফেলে পাশের নালায় লাফিয়ে পালিয়ে যায়।
“পরে অন্য দুজনকে আটক করে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঝর্ণা পালিয়ে যাওয়া যুবকটিকে নিজের ছোট ভাই মো. জসীম বলে জানিয়েছে।
এ ঘটনায় তিন জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান এসআই সঞ্জয়।
তিনি বলেন, ঝর্ণা ও জসীম নগরীর আনন্দ বাজার এলাকায় থাকতেন। সেখান থেকে ফেনসিডিল নিয়ে ওমর আলী মাতব্বর রোডের আছহাব কলোনীর মফিজুর রাহমান আবাসিক এলাকায় সুজনের কাছে এসেছিলেন।
এর আগে ঝর্ণা ২০১২ সালেও ফেনসিডিলসহ চান্দগাঁও থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন বলে তিনি জানান।
