চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম নগরীর একটি বস্তিতে আগুন লেগে ১৪টি কাঁচা ঘর পুড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার রাত ৩টার দিকে খুলশীর টাইগারপাস এলাকার কুয়োরপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিষু দাশ বলেন, “ফায়ার সার্ভিসের ১১টি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”
এ ঘটনায় কেউ হতাহত হননি এবং তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি।
বিষু বলেন, ক্ষতিগ্রস্ত ঘরগুলোর আসবাবপত্র পুড়ে আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
