২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোবার ঘরে দোকান কর্মচারীর গলাকাটা লাশ

চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারে নিজের শোবার ঘর থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 01:46 PM

Updated : 12 Apr 2022, 03:11 AM

রোববার রাত দেড়টার দিকে রেয়াজুদ্দিন বাজার তামাকুমণ্ডি লেইনের জনতা মার্কেটের পঞ্চমতলার একটি কক্ষ থেকে নাজিম উদ্দিন (২৫) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে কোতয়ালি থানার এসআই শংকর তালুকদার জানিয়েছেন।

নাজিমের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গাঙ্গারিয়ায়। তার বাবার নাম মোহাম্মদ ইউনূস।

নাজিম তামাকুমণ্ডি লেইনের রহমান ম্যানশনে একটি জুতোর দোকানে কাজ করতেন। একমাস চাকরি চলে যাওয়ার পর থেকে নতুন কাজের সন্ধানে ছিলেন বলে এসআই শংকর জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জনতা মার্কেটের পঞ্চম তলার কক্ষেবিছানায় উপুড় হয়ে পড়ে থাকা নাজিমের লাশ উদ্ধার করা হয়।

“ওই কক্ষে আরও কয়েকজন নাজিমের সঙ্গে থাকত বলে জেনেছি। তবে ঘটনার পর থেকে কাউকে পাওয়া যাচ্ছে না।”

লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।