২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে আহত করেছে নিজের সংগঠনের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 01:30 AM

Updated : 20 Aug 2022, 02:06 PM

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের সামনে হামলার শিকার তাইফুল হক তপু বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ‌্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে আব্দুর রব হলের সামনে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন তপু। এসময় প্রতিপক্ষের চারজন এসে তাকে কুপিয়ে জখম করে।

তপুর মাথা, পা ও পিঠে বেশ কয়েকটি জখম হয়েছে বলে জানান তিনি।

ছাত্রলীগের অপর সহ-সভাপতি মো. মামুন ও তার অনুসারীরা তপুর ওপর হামলা চালায় বলে ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান।

তপু ও মামুন দুজনই চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

তপুর ওপর হামলার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।