২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউডিইউতে বিতর্ক নিয়ে কর্মশালা

বিতর্কে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কর্মশালার আয়োজন করেছে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2016, 07:01 PM

Updated : 20 Aug 2022, 02:04 PM

বৃহস্পতিবার ইডিইউ’র ক্যাম্পাসে ইডিইউ ডিবেটিং সোসাইটি ‘তর্ক নয়, বন্ধু বাড়ায় যুক্তি’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় অতিথির বক্তব্যে ইডিইউ উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান বলেন, বিতর্ক মানুষকে উপলব্ধি করতে শেখায়, নিজের সীমাবদ্ধতাকে কাটিয়ে উঠার সুযোগ দেয়।

“এখন সমস্যার সমাধান অনুসন্ধান করা হয় না, তাকে বাড়িয়ে তোলা হয়। তরুণ প্রজন্মকে কুতর্ক এড়িয়ে বিতর্ক চর্চাকে সামনে এগিয়ে নিতে হবে। সেটা সম্ভব হলে বিদ্যমান সমস্যার সমাধান তরুণরাই দিতে পারবে।”

কর্মশালায় বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্না বলেন, ভালো বিতার্কিক হওয়ার জন্য চাই চর্চা। নিজের ভেতর সব ধরনের জড়তা ঝেড়ে ফেলতে হবে।

এছাড়াও নিত্য নতুন তথ্য খুঁজে বের করতে অনুসন্ধানী মনেরও প্রয়োজন বলে জানান তিনি।

কর্মশালা সঞ্চালনা করেন মুন্না মজুমদার ও নিস্বর্গ নিগার।

এতে অন্যদের মধ্যে ইডিইউ’র অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, চট্টগ্রামের বিতর্ক সংগঠন ‘দৃষ্টি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাবের শাহ, ইডিইউ’র প্রভাষক মারজানা তাহমিদ, সুদীপ পাল ও ইডিইউ’র ক্লাব কোঅর্ডিনেটর মায়িশা ফাইরোজ আহমাদ বক্তব্য রাখেন।