২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কবরস্থানে বৃদ্ধের লাশ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি কবরস্থান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2016, 06:57 PM

Updated : 20 Aug 2022, 02:04 PM

আনুমানিক ৬০ থেকে ৬২ বছর বয়সী ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলীপুর ইউনিয়নের রহমানিয়া স্কুলের পেছনের কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান হাটহাজারী থানার এসআই মো. নজরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, লাশের কাছে একটি বিষের বোতলও পাওয়া যায়। আনুমানিক ৬০ থেকে ৬২ বছয়র বয়সী লোকটি সাদা চেকের লুঙ্গি ও আকাশী রংয়ের ফুলহাতা শার্ট পরা ছিল।

এসআই নজরুল বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি লোকটি বিষ থেয়ে আত্মহত্যা করেছে। তার মুখে ফেনা বের হওয়া ছিল।”

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।