২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সুতার গুদামে অগ্নিকাণ্ড

চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে গোল্ডেন সন লিমিটেডের সুতার গুদাম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2016, 06:50 PM

Updated : 20 Aug 2022, 02:04 PM

বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির কর্ণফুলী থানার খোয়াজনগর আজিম পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিষ্ঠানটির ১০ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে।

সকাল সাড়ে ১০টায় লাগা আগুন ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও লামার বাজার স্টেশনের তিনটি গাড়ি প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে নিয়ন্ত্রণে আনে।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি জানিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা জসীম বলেন, “এজন্য একটি তদন্ত কমিটি করা হবে। কমিটি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নির্ণয় করবে।”

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানটিতে ফ্যান, গৃহস্থালী সামগ্রী, স্ক্রু ও পুতুল তৈরি করা হয়।

ফ্যান রপ্তানির জন্য বন্ড সুবিধায় কাঁচামাল আমদানি করে দেশের বাজারে বিক্রি করে বলে অভিযোগ আছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। দেশীয় বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার বিভিন্ন সময়ে শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি ফ্যানের চালান আটক করার ঘটনা রয়েছে।