২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের রাউজানে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আরএফএল’র এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 07:27 PM

Updated : 20 Aug 2022, 01:58 PM

নিহত সুমন নাথ (২৮) রাউজানের নওজেসপুর এলাকার হিমাংশু নাথের ছেলে।

রাউজান হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শরিফুল হাসনাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাউজান উপজেলার জানআলি হাটের ব্রিজের পশ্চিম অংশে এ দুর্ঘটনা ঘটে।

“বগুড়া থেকে রাঙ্গামাটিতে বনভোজনের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। জানআলী হাট ব্রিজের পশ্চিম অংশে রাঙ্গামাটি থেকে চট্টগ্রামমমুখী সুমনের মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি।”

বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশ সদস্য শরিফুল।