শেখ রাসেলের জন্মবার্ষিকীতে চট্টগ্রামে চলচ্চিত্র উৎসব
শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে চট্টগ্রামে।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর শিশু একাডেমিতে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।
পাঁচ দিনব্যাপী কর্মসূচির মধ্যে চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও আছে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী ২২ অক্টোবর পাঁচ দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. দৌলতুজ্জামান খান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী শবনম ওয়াহিদা খান এবং শিক্ষক ও সংগঠক শিলা মোমেন।
