চট্টগ্রামে দণ্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর বায়েজিদ ও রৌফাবাদ এলাকা থেকে আদালতের রায়ে দণ্ডিত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- বায়েজিদ থেকে মো. এনাম (৩৩) ও রৌফাবাদ থেকে মো. হানিফ (৩০)।
সোমবার বায়েজিদের ওয়াজেদিয়া এলাকা থেকে এনামকে ও রৌফাবাদ থেকে হানিফকে গ্রেপ্তার করা হয় বলে জানান বায়েজিদ থানার ওসি মো. মহসিন।
ওয়াজেদিয়া এলাকার নেজামে হামজা বাড়ির মো. ইউনুছের ছেলে এনাম পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ম্যাক্সন সরওয়ার ও শিবির ‘ক্যাডার’ সাজ্জাদের সহযোগী বলে জানায় পুলিশ।
ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ম্যাক্সন সরওয়ার ও সাজ্জাদের নাম ভাঙিয়ে বায়েজিদ এলাকায় চাঁদাবাজি ও ত্রাস তৈরি করত এনাম।
বায়েজিদ থানায় তার বিরুদ্ধে অগ্নিসংযোগ, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে।
