২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের স মিলে অগ্নিকাণ্ড

চট্টগ্রামে একটি কাঠ চেরাই কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2016, 01:54 PM

Updated : 20 Aug 2022, 01:56 PM

নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

অগ্নিনির্বাপক বাহিনীর কালুরঘাট স্টেশনের দুটি গাড়িসহ কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর সত্যপ্রিয় বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় মশিউর রহমানের মালিকানাধীন স’ মিলটিতে কাঠ শুকানোর সময় ইঞ্জিনের ওভারহিটের কারণে আগুনের সূত্রপাত হয়।

এতে ‘কাঠ শুকানোর যন্ত্র ও কাঠ পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয় বলে জানান সত্যপ্রিয়।

তবে আগুনে কেউ হতাহত হয়নি।