২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিইপিজেডে পুড়ে ছাই তোয়ালে কারখানার গুদাম

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) একটি তোয়ালে কারখানার গুদামে আগুন লেগে তোয়ালে, সুতা, বোতামসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 12:42 PM

Updated : 12 Apr 2022, 03:04 AM

বৃহস্পতিবার সকাল চারটা ৫০মিনিটের দিকে সিইপিজেডের ৫ নম্বর সেক্টরে চারতলা মিতালী টেক্সটাইলের ছাদের গুদামে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফায়ার সার্ভিসের বন্দর ও ইপিজেড স্টেশনের দুটি গাড়ি নিয়ে দমকল কর্মীরা বেলা ১১টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।”

প্রাথমিক তদন্তে সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ড ঘটার কথা জানিয়েছেন তিনি।

জসিম বলেন, ৮০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের ওই গুদামে রাখা তোয়ালে, কাগজের কোন, সুতা ও বোতাম পুড়ে প্রায় সাড় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।