২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 10:05 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোয়া ৮টার দিকে সেতুর মাঝামাঝিতে একটা লোক ট্রেনে কাটা পড়ে কয়েক টুকরো হয়ে গেছে।

“নিহতের দেহ কয়েক টুকরো ও বিকৃত হয়ে যাওয়ায় তার বয়স আমরা নির্ধারণ করতে পারিনি।”

দোহাজারীমুখী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে জানিয়ে ওসি সালাউদ্দিন বলেন, “সেতুটি যেহেতু রেলওয়ের জিআরপি পুলিশের আওতায়, বিষয়টি তারা দেখভাল করছে। আমরা শুধু যান চলাচল যাতে বিঘ্ন না হয় সেটা নিশ্চিত করছি।”

জিআরপি থানার এসআই মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা খবর পেয়েছি একটা রানওভার হয়েছে কালুরঘাট সেতুতে।

“আমাদের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারব।”

কর্ণফুলি নদীর ‍উপর বৃটিশ আমলে নির্মিত ৮০ বছর বয়সী সেতুটি রেল চলাচলের জন্য তৈরি হলেও ১৯৫৮ সালের দিকে এটি সব ধরণের যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

১৯৯৭ সালে রেলওয়ে এটিকে যান চলাচলের জন্য অনুপযোগী ঘোষণা করে।