চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে গুলি ও বন্দুকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পতেঙ্গা থানার এসআই মনিরুল ইসলাম জানান।
কামাল কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং এলাকার হেদায়েত উল্লাহর ছেলে।
এসআই মনিরুল জানান, দুপুরে কুতুবদিয়া থেকে নৌকায় এসে ১৭ নম্বর ঘাটে নামেন কামাল। ‘সন্দেহজনক গতিবিধির’ কারণে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা কাপড়ের ব্যাগে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
কামালকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মনিরুল।
