২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিন হাজার ইয়াবাসহ ২ যুবক আটক

চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকা থেকে তিন হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 06:30 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

গ্রেপ্তার দুজন হলেন, হাটহাজারি উপজেলার বালুছড়া এলাকার মো. রাসেল (৩০) এবং চন্দনাইশ উপজেলার মো. শ্ওকতুল ইসলাম (৩২)।

বৃহস্পতিবার বিকালে সদরঘাট থানা এলাকার হোটেল শাহজাহান মার্কেটের কাছ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের সদস্যরা তাদের আটক করে বলে জানান অধিদপ্তরের উপ-পরিচালক আলী আসলাম হোসেন।

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে থেকে খবর পেয়ে সদরঘাট এলাকার হোটেল শাহজাহান মার্কেটের কাছ থেকে রাসেল ও শওকতুলকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ইব্রাহীম খান জানান, রাসেল ও শওকতুল ইয়াবা নিয়ে শাহজাহান হোটেল মার্কেট এলাকায় বিক্রির জন্য অপেক্ষা করছিল।

খবর পেয়ে তাদের আটক করে রাসেলের কাছে থাকা ব্যাগে দুই হাজার ও শওকতুলের প্যান্টের পকেট থেকে এক হাজার ইয়াবা ‍উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সদরঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।