২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলের হাতে বাবা খুন

চট্টগ্রামের হাটহাজারীতে ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলে তার বাবাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2016, 02:22 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

শুক্রবার সকালে মেখল ইউনিয়নের ছালেহ আহমদ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে হাটহাজারী থানার ওসি বেলাল মো. জাহাঙ্গীর জানান।

নিহত মো. মুছার (৫৫) বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। তার ছেলে তারেক (১৭) দেড় বছর ধরে মানসিক ভারসাম‌্যহীন বলে পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল ৮টার দিকে তারেক পেছন থেকে দা দিয়ে আঘাত করলে মুছা গুরুতর আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুছাকে মৃত ঘোষণা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ।

তিনি বলেন, “সাড়ে ১০টার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”