বিদেশি মদসহ চার বিক্রেতা গ্রেপ্তার
চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি মদসহ চার বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার ভোরে পতেঙ্গা ১৭ নম্বর ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- শাহীনূর (৩৫), হাসান (৩৭), জিন্নাত আলী (৫০) ও মনজুর আলম (৩৫)।
র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌকায় করে বিদেশি মদ এনে পতেঙ্গা ১৭ নম্বর ব্রিজের কাছে খালাস করার খবর পেয়ে ভোরে ওই এলাকায় অভিযান চালানো হয়।
চারজনকে গ্রেপ্তারের পর তাদের দেখানো স্থান থেকে ৯২৪ বোতল মদ এবং একটি নৌকা জব্দ করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
