২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৪১ গ্যাস সিলিন্ডারসহ কভার্ড ভ্যান আটক

চট্টগ্রামে ১৪১টি গ্যাস সিলিন্ডারসহ একটি কভার্ড ভ্যান আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 04:40 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

শুক্রবার দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দ বাড়ি এলাকা থেকে ভ্যানটি আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী বলেন, “যানবাহনে অবৈধভাবে গ্যাস বিক্রির জন্য সিলিন্ডারগুলো সেখানে রাখা হয়েছিল।”

এর আগে গত বুধবার একই স্থানে অভিযান চালিয়ে ১৫১টি সিলিন্ডারসহ একটি কভার্ড ভ্যান আটক করে দুই জনকে কারাদণ্ড দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট ফোরকান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার আবারও ওই স্থানে গ্যাস বিক্রির জন্য একটি কভার্ড ভ্যান এসেছে খবর পেয়ে আমরা আদালত পরিচালনা করি।” 

তবে ভ্রাম্যমাণ আদালত আসার বিষয়টি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওযায় কাউকে ধরা সম্ভব হয়নি বলে জানান তিনি।

ম্যাজিস্ট্রেট বলেন, “আমরা জানতে পেরেছি, কুমিল্লা থেকে গ্যাস সিলিন্ডারগুলো সংগ্রহ করে বিক্রির জন্য রাঙ্গুনিয়া এলাকায় নিয়ে আসা হয়।”

‘গ্যাস আইন- ২০১০’ অনুযায়ী এভাবে গ্যাস বিক্রি ও বহন নিষিদ্ধ বলে জানান তিনি।