২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মীর কাসেমের পক্ষে ‘উসকানিমূলক’ স্ট‌্যাটাস দিয়ে গ্রেপ্তার

যুদ্ধাপরাধে মৃত‌্যুদণ্ডে দণ্ডিত মীর কাসেম আলীর পক্ষে ফেইসবুকে ‘উসকানিমূলক’ স্ট্যাটাস দেওয়ায় এক রেলকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 06:07 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

সোমবার দুপুরে বন্দর নগরীর সেগুন বাগান এলাকা থেকে গ্রেপ্তার শাহাদাৎ হোসেন খন্দকার (২৬) পূর্ব রেলে সহকারী লোক মাস্টার হিসেবে কর্মরত।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসিতে বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে ফেইসবুকে উসকানিমূলক স্ট্যাটাস দিয়েছে শাহাদাৎ। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে।”

Image
মীর কাসেম আলী (ফাইল ছবি)

মীর কাসেম আলী (ফাইল ছবি)

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মীর কাসেম একাত্তরে আল বদর কমান্ডার হিসেবে একটি নির্যাতন কেন্দ্র পরিচালনা করতেন।

নির্যাতন কেন্দ্র ‘ডালিম হোটেলে’ মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনসহ ছয়জনকে হত্যার অপরাধে শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর কারাগারে মীর কাসেমকে ফাঁসিতে ঝোলানো হয়।

পুরনো খবর:

মীর কাসেমের গায়েবানা জানাজা পড়িয়ে গ্রেপ্তার