চট্টগ্রামে চাঁদাবাজি মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে চাঁদাবাজি মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।
শনিবার সকালে অক্সিজেনের কয়লাঘর এলাকা থেকে টিটন কুমার চৌধুরী প্রকাশ ছোটন (৪৭) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বায়েজিদ থানার ওসি মো. মহসিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ছোটন শিবির ক্যাডার ম্যাক্সন ও সাজ্জাদের সহযোগী। এ পরিচয়ে তিনি নগরীর চকবাজার এলাকায় চাঁদাবাজিও করতেন।”
ছোটনের বিরুদ্ধে নগরীর তিনটি থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে নয়টি মামলা আছে জানিয়ে ওসি মহসিন বলেন, বায়েজিদ থানার একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
