২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাংলাদেশ-ভারত নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু বুধবার

বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে চট্টগ্রামে ‘মৈত্রী’ শিরোনামে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2016, 07:06 PM

Updated : 20 Aug 2022, 01:33 PM

বুধবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির ‘শিল্পাচার্য জয়নুল আবেদীন’ গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

উদ্বোধনীতে ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদারের উপস্থিত থাকার কথা রয়েছে।

ত্রিশ বছর পূর্তিতে এ যৌথ প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিপিএ)।

মঙ্গলবার সিপিএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, প্রদর্শনীতে বাংলাদেশের ২২টি ও ভারতের ২০টি সহ মোট ৪২ ছবি থাকবে।

দর্শনার্থীরা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন।