২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম প্রেস ক্লাবে সভা-সমাবেশে নতুন নিয়ম

চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় বেলা ১টার আগে কোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2016, 08:28 PM

Updated : 20 Aug 2022, 01:32 PM

রোববার ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে প্রেস ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সকাল ১০টা থেকে শুরু করে সন্ধ্যার পর পর্যন্ত বিভিন্ন সংগঠন মাইক বাজিয়ে সভা-সমাবেশ করে আসছে।

এতে ওই এলাকায় যানজটের পাশাপাশি আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের রোগীদের সমস‌্যা হচ্ছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয় দুটি উল্লেখ করে বলা হয়, “বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি জনসাধারণের দুর্ভোগ কমাতে বেলা ১টার আগে কোনো ধরনের সভা-সমাবেশ না করার জন্য সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।”

বেলা ১টার পরও কোনো সভা-সমাবেশ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে জানানো হয়েছে।