২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তরুণরাই সমাধান’ স্লোগানে বৌদ্ধ যুব উৎসব

‘ইয়থস আর দ্যা সল্যুশান, নট দ্যা প্রবলেম’ স্লোগান নিয়ে বৌদ্ধ তরুণদের সংগঠন ‘বুড্ডিস্ট ইয়থ ফেস্টিভল গ্রুপ বাংলাদেশ’ এর উদ্যোগে যুব আড্ডা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 10:50 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর নন্দনকাননের ফুলকি অডিটোরিয়ামে (এ কে খান মিলনায়তন) উৎসবমুখর পরিবেশে এই আয়োজন হয় বলে শনিবার সংগঠনের এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংগঠনটির সদস্য শিবা চৌধুরী, স্বর্নালী চৌধুরী ও সৌরভ বড়ুয়ার গ্রন্থনা, উপস্থাপনা ও পরিবেশনায় এতে তরুণদের অনুপ্রাণিত করে বক্তব্য রাখা হয়।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর মানবসম্পদ কর্মকর্তা রবিউল হোসেনের পরিচালনায় সিভি রাইটিং বিষয়ক কর্মশালা, কুইজ প্রতিযোগিতা, কথামালা, গান, আবৃত্তি, নৃত্য পরিবেশন করা হয়। মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার এর টপ পারফর্মার ইয়াকুব রাসেলের পরিবেশনা উপস্থিত দর্শকদের আনন্দ দেয়।

আয়োজকদের পক্ষে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন যুব আড্ডারপ্রধান সমন্বয়ক কুমার গৌরব বড়ুয়া।

অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে উঠেনবুড্ডিস্ট ইয়থ ফেস্টিভল গ্রুপের প্রতিষ্ঠাতা চারু উত্তম বড়ুয়া, সাবেক মহাসচিব প্রণবেশ বড়ুয়া, সংগঠটির বর্তমান সভাপতি কল্লোল বড়ুয়া, মহাসচিব প্রকৌশলী মিহির বড়ুয়া এবংসাংঠনিক সম্পাদক সজীব চৌধুরী গুঞ্জন। 

অনুষ্ঠানে বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি সিদ্ধার্থ বড়ুয়া, অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর মহাসচিব আশিষ বড়ুয়া ও অমিতাভ পত্রিকার সম্পাদক শ্যামল চৌধুরী উপস্থিত ছিলেন।

যুব আড্ডায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম থেকে নিবন্ধনের মাধ্যমে প্রায় দেড় শতাধিক বৌদ্ধ তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।