বোমা চাপাতিসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রামে হাতবোমা ও চাপাতিসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যা ব।
সোমবার রাত ৯টার দিকে নগরীর ডবলমুরিংয়ে আগ্রাবাদ হোটেলের সামনে তাদের গ্রেপ্তার করা হয়।
দবে গ্রেপ্তারের খবর মঙ্গলবার গণমাধ্যমকে জানান র্যা ব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ।
তিনি বলেন, আগ্রাবাদ হোটেলের সামনে কয়েকজন ছিনতাইকারী অবস্থান করছে- এমন খবর পেয়ে সেখানে তল্লাশি চৌকি বসানো হয়।
“হোটেলের সামনের সড়কে বসানো তল্লাশির চৌকিতে একটি সুজুকি মারুতি প্রাইভেট কারকে থামানো হয়।
“পরে গাড়ি তল্লাশি করে চারটি হাতবোমা, একটি চাপাতি ও পাঁচটি মোবাইল ফোন পাওয়া যায়।গ্রেপ্তার করা হয় চারজনকে।”
গ্রেপ্তারা হলেন- সিরাজ (৩০), মানিক (৩২), আল আমিন (৩০) ও সাইফুল ইসলাম (২৬)। এদের মধ্যে সিরাজ গাড়িটির চালক।
র্যা ব কর্মকর্তা চন্দন দেবনাথ বলেন, গ্রেপ্তাররা অনেকদিন ধরেই ছিনতাইয়ে জড়িত বলে প্রাথমকি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
