২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে দুবাইফেরত যাত্রীর জুতার ভেতর সোনা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টি সোনার বারসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 01:35 PM

Updated : 11 Oct 2022, 08:36 PM

গ্রেপ্তার মো. আবু ছালেকের (৪২) বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। শনিবার রাতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তিনি দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছান।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ছালেককে আটক করা হয়।

“তল্লাশি করে তার জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সোনার বারগুলো পাওয়া যায়।”

সোনার বারগুলো ওজন এক কেজি ১৬০ গ্রাম ও বাজার মূল্য আনুমানিক ৪২ লাখ টাকা বলে শুল্ক কর্মকর্তা উত্তম জানান।