২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জাল নোটসহ বৈদ্যুতিক মিস্ত্রি গ্রেপ্তার

চট্টগ্রামের বায়েজিদ থেকে ২০ হাজার টাকার জাল নোটসহ এক বৈদ্যুতিক মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 04:03 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

Image
ম্যাপ: চট্টগ্রাম

ম্যাপ: চট্টগ্রাম

বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাংলাবাজার ডেবারপাড় এলাকা থেকে জাবেদ (২৫) নামে ওই মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয় বলে বায়েজিদ থানার ওসি মো. মহসিন জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ওসি বলেন, গ্রেপ্তার বৈদ্যুতিক মিস্ত্রি জাবেদ ফেনীর নুরুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় বসবাস করেন।

“বুধবার রাতে এক হাজার টাকার ২০টি জাল নোট বিক্রির উদ্দেশ্যে জাবেদ ডেবারপাড় এলে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। সৌরভ নামের এক ব্যক্তি এ জাল টাকাগুলো দিয়েছিল বলে জাবেদ জানিয়েছে।”

সৌরভকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে জানান এ পুলিশ কর্মকর্তা।