চট্টগ্রামে কভার্ড ভ্যানের চাপায় নিরাপত্তাকর্মী নিহত
চট্টগ্রামে কভার্ড ভ্যানের চাপায় একটি সিমেন্ট কারখানার নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
নিহত লাল মিয়া (৪৩) কুড়িগ্রাম জেলার আবদুস সাত্তারের ছেলে। তিনি মাদামবিবির হাটের কনফিডেন্স সিমেন্ট কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন।
চট্টগ্রাম হাইওয়ে পুলিশের পরিদর্শক সালেহ আহমদ পাঠান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবির হাট ফরেস্ট অফিসের কাছে দুর্ঘটনাটি ঘটে।
“কাজ শেষে সকালে কারখানা থেকে বাসায় ফিরছিলেন লাল মিয়া। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কার্ভাড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ধাওয়া দিয়ে চালকসহ কর্ভাড ভ্যানটি আটক করে বলে পুলিশ পরিদর্শক সালেহ জানান।
