চট্টগ্রামে দণ্ডিত আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে নগরীর আতুরার ডিপো এলাকা থেকে মো. রাশেদ (২৬) ওরফে রাশু নামে এই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন।
“জামিনে ছাড়া পেয়ে রাশেদ দীর্ঘদিন পলাতক ছিল। রায়ের প্রায় সাত বছর পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়,” বলেন ওসি মহসিন।
রাশেদ বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম হাজী নগর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
