চট্টগ্রামে চুরি হওয়া মোটরসাইকেল মিলল ফেনীতে
চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেল ফেনী থেকে উদ্ধার করেছ পুলিশ।
মঙ্গলবার ভোরে ফেনী সদর উপজেলার মজলিসপুর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয় বলে জানান বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন।
এ ঘটনায় জড়িত অভিযোগে আশরাফুল ইসলাম রুপন (২২) নারে এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে।
আশরাফুল বায়েজিদ বোস্তামী থানা এলাকার বাস্তুহারা বার্মা কলোনির বাসিন্দা আব্দুল লতিফের ছেলে।
“এ ব্যাপারে কবির থানায় অভিযোগ করার পর আশরাফুলকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ফেনী থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।”
গ্রেপ্তার আশরাফুল মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত কয়েকজনের নাম বলেছেন বলেও জানান ওসি।
আশরাফুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
