২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের লালখান বাজার এলাকায় ‍ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2016, 05:21 PM

Updated : 20 Aug 2022, 01:19 PM

বৃহস্পতিবার বিকালে খুলশী থানার লালখান বাজার ঢেবার পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. বেলাল (৩০) আকবরশাহ থানার বিশ্বকলোনি এলাকার বাসিন্দা।

খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে বেলাল তার বন্ধুদের সঙ্গে বসেছিলেন ঢেবার পাড় এলাকায়। সেই বন্ধুদের ছুরিাকাঘাতে বেলাল নিহত হয়।

বেলালের শরীরে ছুরিকাঘাতের বেশ কয়েকটি চিহ্ন রয়েছে বলে ওসি জানান।

পুলিশের ধারণা, বেলাল ও তার সঙ্গীরা নেশাজাতীয় কোনো দ্রব্য গ্রহণ করছিলেন, তখন কিছু নিয়ে বাগ-বিতণ্ডার জের ধরে বেলালকে খুন করা হয়।

লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি।