২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইইউ’র ‘ফিন্যান্স অ্যান্ড অর্থনীতি’ বিভাগে নতুন চেয়ারম্যান

বেসরকারি বিশ্ববিদ্যালয় চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ফিন্যান্স অ্যান্ড অর্থনীতি বিভাগে চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন ড. সৈয়দ মনজুর কাদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 12:20 AM

Updated : 20 Aug 2022, 01:18 PM

মঙ্গলবার সিআইইউ’র জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. সৈয়দ মনজুর কাদের ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন।

এরপর ২০০৫ সালে সিআইইউ’র অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ড. সৈয়দ মনজুর কাদের ২০১৩ সালে যুক্তরাজ্যের শেফিল্ড ইউনিভার্সিটি থেকে ‘করপোরেট এফিসিয়েন্সি ও ফিনান্সিয়াল কনসট্রেইন্স’ বিষয়ে তার পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও ২০০৪ সালে যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে ‘ফিন্যান্সিয়াল অ্যান্ড বিজন্যাস ইকোনোমিক্সের’ উপর ডিস্টিংশনসহ এমএসসি ডিগ্রি সম্পন্ন করেন।

আন্তজার্তিক বিভিন্ন সাময়িকীতে ড. সৈয়দ মনজুর কাদেরের গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে সিআইইউ’র ব্যবসায় অনুষদে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ড. সৈয়দ মনুজর কাদের।