২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইডিইউতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2016, 06:55 PM

Updated : 12 Apr 2022, 02:31 AM

নগরীর প্রবর্তক মোড়ে ইডিইউ’র বর্ধিত একাডেমিক ভবনে জব মার্কেট বিডি নামের একটি প্রতিষ্ঠান ‘ক্যারিয়ার প্ল্যানিং, মিথস অ্যান্ড ট্রুথস’ শিরোনামের এ কর্মশালার আয়োজন করে।

মঙ্গলবার সেমিনারে সমাপনী পর্বে সভাপতিত্ব করেন ইডিইউ’র এমবিএ কোর্সের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান।

তিনি বলেন, এ ধরনের সেমিনারের মাধ্যমে চাকরির বাজারে কর্পোরেটদের অভিজ্ঞতা শিক্ষার্থীরা জানতে পারবে। এর ফলে তারা আত্মবিশ্বাস ও প্রেরণা পাবে।

“ভবিষ্যতে আরও বড় পরিসরে সফল ব্যক্তিদের এনে চাকরি সহায়ক কর্মশালা আয়োজনের পরিকল্পনা আছে।”

সেমিনারে বক্তব্য রাখেন ইউনিলিভার বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মুসলিম উদ্দিন, সিটি ব্যাংকের গ্লোবাল সলিউশন সেলস চট্টগ্রামের ম্যানেজার ও সিনিয়র এনালিস্ট জাভেদ এ খান, কোর্টস বাংলাদেশের অপারেশন এইচআর ম্যানেজার নোমান বিন জহির উদ্দিন ও জব মার্কেট বিডি’র সিইও আবু হুরাইরা।

সেমিনার সঞ্চালনা করেন আলবিরা হাসান। 

সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চাকরির ক্ষেত্রে তাড়াহুড়ো না করে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে কোন ধরনের চাকরিতে ভালো করা যাবে।

সেই ধরনের কাজের জন্য কি যোগ্যতা লাগে তা জেনে নিয়ে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে বলেও মত দেন বক্তারা।