মর্নিং ফ্রেশ নামে ওয়েল গ্রুপের পণ্য বাজারে
মর্নিং ফ্রেশ ব্রান্ড নামে বাজারে চারটি খাদ্যপণ্য এনেছে চট্টগ্রামের অন্যতম শিল্পগোষ্ঠী ওয়েল গ্রুপ।
রোববার বন্দর নগরীর জিইসি মোড়ে ওয়েল পার্ক রেসিডেন্সে পণ্য পরিচিতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চারটি পণ্যের মোড়ক উন্মোচন করেন ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ আসিফ হোসেন।
অনুষ্ঠানে আসিফ হোসেন বলেন, ওয়েল গ্রুপের অন্যান্য খাদ্যপণ্য যেভাবে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে সেভাবে এ চারটি পণ্যও ভোক্তাদের মন জয় করবে।
“কোয়ালিটি, কোয়ানটিটি ও রুচির ক্ষেত্রে ওয়েল গ্রুপ কোনো ছাড় দেয় না। গুণগত মানে ওয়েল গ্রুপের পণ্য আন্তার্জতিক মানের। গ্রাহকদের ভিন্ন ভিন্ন রুচির বিষয়টি মাথায় রেখে চারটি ভিন্ন স্বাদের পণ্য আমরা বাজারে এনেছি।”
বাজারে আসা মর্নিং ফ্রেশ ব্র্যান্ডের নতুন চারটি খাদ্যপণ্য হল- বাটার জার বিস্কুট, সল্টেড জার বিস্কুট, টুইস্ট জার বিস্কুট ও কোকোনাট জার বিস্কুট।
অনুষ্ঠানে ওয়েল গ্রুপের তিন পরিবেশককে সর্বোচ্চ বিক্রয়ের জন্য পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মর্নিং ফ্রেশ ব্র্যান্ডের কর্মকর্তা ইফতেখার আলী।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মর্নিং ফ্রেশ ব্র্যান্ডের মার্কেটিং বিভাগের ডিজিএম মো. হাসানুজ্জামান মজুমদার ও কর্মকর্তা আকতারুল ইসলাম।
