চট্টগ্রামে কয়েক হাজার ‘নিবন্ধিত’ সিমসহ ৮ জন আটক
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকার এক মার্কেটের চারটি দোকানে অভিযান চালিয়ে কয়েক হাজার ‘ভুয়া নিবন্ধিত’ সিমসহ আট জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার বিকালে কোতোয়ালি থানার সিবিএ রয়েল প্লাজা এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে মার্কেটের পাঁচটি দোকান থেকে ‘অনিবন্ধিত’ বেশ কয়েক হাজার সিমসহ আট জনকে আটক করা হয়েছে।
গোয়েন্দা কর্মকর্তা হুমায়ন বলেন, সিমগুলো বিভিন্ন লোকজনের নামে ভুয়া নিবন্ধন করে বিক্রির জন্য রাখা হয়েছিল। সেগুলো এখন গোনা হচ্ছে।
