২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন, যিনি রড প্রস্তুতকারক কোম্পানি বিএসআরএম’র কর্মচারী বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2016, 10:27 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

বৃহস্পতিবার বিকালে সীতাকুণ্ডের পাক্কা রাস্তার মাথা এলাকায় মো. শফিককে (২৪) ছুরিকাঘাত করা হয় বলে সীতাকুণ্ড থানার এএসআই কবিরুল ইসলাম জানান।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শফিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এ ঘটনায় মো. আকবর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এএসআই কবির জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে আকবর বিকালে শফিককে ছুরিকাঘাত করে। পরে ঘটনাস্থল থেকে আকবরকে গ্রেপ্তার করা হয়।”

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দা আবুল হোসেনের ছেলে শফিক সীতাকুণ্ডে বিএসআরএম’র কারখানায় কাজ করতেন।

অন্যদিকে আকবরের বাসা সীতাকুণ্ডের ছিন্নমূল এলাকায়।