২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীর চা বাগান থেকে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া চা বাগান থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2016, 08:10 PM

Updated : 12 Apr 2022, 02:22 AM

আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার দুপুরে চা বাগানের ভেতরের পাহাড়ি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান বাশঁখালী থানার ওসি আলমগীর হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধার করা লাশটির শরীরের বিভিন্ন অংশ পোকামাকড়ে খেয়ে ফেলেছে। লাশের পরনে কালো রঙের প্যান্ট থাকলে গায়ে কিছু ছিল না।

বেশকিছু দিন আগে লাশটি ওই জঙ্গলে ফেলে রাখা হয়েছে বলে ধারণা ওসি আলমগীরের।