আইএসও সনদ পেল ‘ওয়েল ফুড’
বেকারি পণ্য উৎপাদনে বৈশ্বিক মান নিশ্চিত করায় আন্তজার্তিক মান সনদ পেয়েছে চট্টগ্রামের অন্যতম খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ওয়েল ফুড লিমিটেড’।
সম্প্রতি আইএসও (ইন্টারন্যাশনাল অর্গানাইজেসন অব স্ট্যান্ডার্ডাইজেসন) প্রতিষ্ঠানটিকে এ সনদ প্রদান করে।
বুধবার ওয়েল ফুডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাদ্য পণ্য উৎপাদন, প্যাকেজিং, বিপণন ও ব্যবস্থাপনা ক্যাটাগরিতে আন্তজার্তিক মানদণ্ড পূরণ করায় ওয়েল ফুডকে এ সনদ প্রদান করা হয়।
সম্প্রতি রাজধানীতে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘নিরাপদ খাদ্য ও জ্বালানি ব্যবস্থাপনা পদ্ধতি এবং উৎপাদনশীলতা বৃদ্ধি’ বিষয়ক এক সেমিনারে এ সনদ প্রদান করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
আইএসও’র পক্ষে এ সনদ প্রদান করে ‘অ্যাবসলুউট কোয়ালিটি সার্টিফিকেশন লিমিটেড’।
সেমিনারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোশতাক হাসান মোহাম্মদ ইফতিখার ও এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
