২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুপ্তহত্যা রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহিউদ্দিনের 

গুপ্তহত্যা ও জঙ্গিবাদের নেপথ্যে থাকা ষড়যন্ত্র রুখতে জাতিকে একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 10:17 PM

Updated : 12 Apr 2022, 02:17 AM

শুক্রবার বিকেলে নগরীর চশমা হিলে নিজ বাসভবনে ১৪ দলের এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

১৯ জুন বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে ‘পরিকল্পিত গুপ্তহত্যা, ধর্মান্ধ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও দেশি-বিদেশি চক্রান্ত রুখতে’ ১৪ দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসিবে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

ওই মানববন্ধন উপলক্ষে ১৪ দলের প্রস্তুতি সভায় চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখনই সারাবিশ্বে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মডেল হিসেবে স্বীকৃত হয়েছে, তখনই আমাদের স্বাধীন সত্তাকে ধ্বংস করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র ঘণীভূত হয়েছে।

“গুপ্তহত্যা, জঙ্গিবাদ ও নাশকতা সেই চক্রান্তেরই অংশ। এই ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে একাত্তরের মতো অপরাজেয় ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত করতে হবে।”

সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি আলী নেওয়াজ খান, সাধারণ সম্পাদক আলি আহমদ নজির, সাম্যবাদী দলের অমূল্য বড়ুয়া, গণআজাদী লীগের নজরুল ইসলাম আশরাফী প্রমুখ।