চট্টগ্রাম কভার্ড ভ্যানের চাপায় নিহত ২
চট্টগ্রামের বন্দরটিলায় কভার্ড ভ্যানের চাপায় রিকশাআরোহী এক নারী ও চালকের মৃত্যু হয়েছে।
নিহত কহিনূর বেগম (৪৫) ও মো. বাবুলও (৪৫) নগরীর নিউমুরিং এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার সকালে বন্দরটিলার দারুস সালাম মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ইপিজেড থানার এএসআই খুরশীদ আলম জানান।
তিনি বলেন, “সকালে একটি কভার্ড ভ্যান একটি রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রিকশাআরোহী ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।”
চালকসহ কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে বলে খুরশীদ জানান।
