২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আস্তাকুড়ে নারীর খণ্ডিত লাশ

চট্টগ্রামে হালিশহর এলাকায় সিটি করপোরেশনের আবর্জনার আস্তাকুড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত লাশ পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 03:33 PM

Updated : 12 Apr 2022, 02:13 AM

বুধবার দুপুরে হালিশহর আনন্দবাজার ডাম্পিং স্টেশন থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয় বলে বন্দর থানার এসআই প্রণব কান্তি দাশ জানান।

তিনি বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই ডাম্পিং স্টেশন থেকে মাথা, দেহের কিছু অংশ, একটি হাত ও একটি পা পাওয়া গেছে। টুকরো অংশগুলো একজনের বলেই ধারণা করা হচ্ছে। লাশের অন্যান্য অংশের খোঁজ চলছে।”

উদ্ধার হওয়া অংশগুলো ‘গলিত অবস্থায় পাওয়া গেছে’ বলে এ পুলিশ কর্মকর্তা জানান।