চট্টগ্রামে ৩৯ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর সিটি গেইট এলাকা থেকে ৩৯ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুর রশিদ (২৫) কক্সবাজারের টেকনাফ উপজেলার মহেশখালী পাড়ার ইসমাইলের ছেলে বলে জানিয়েছেন আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন সংবাদে রোববার বিকাল সাড়ে ৫টার দিকে সিটি গেইট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলমাস ফিলিং স্টেশনের সামনে থেকে ৩৯ হাজার ইয়াবাসহ রশিদকে গ্রেপ্তার করা হয়।
“জিজ্ঞাসাবাদে রশিদ বলেছেন, টেকনাফ থেকে এসব ইয়াবা সংগ্রহ করে মাহাবুবুল আলম নামের এক ব্যক্তিসহ ঢাকায় যাচ্ছিল তিনি।”
মাহবুবুলকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা সদীপ কুমার দাশ।
