সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি রি রোলিং মিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে কুমিরার কেএসআরএম কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত নুরুন নবী (২৫) চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার মফিজ মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে ওই কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নবী।
সহকর্মীরা রাত সাড়ে ১২টার দিকে নবীকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে নায়েক আবদুল হামিদ জানান।
ঠিক কীভাবে নবী বিদ্যুৎস্পৃষ্ট হলেন, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি এই পুলিশ সদস্য।
