২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোয়ানুর পর চট্টগ্রাম বন্দর সচল হচ্ছে রোববার সকালে

রোয়ানু’র পর চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম রোববার সকাল থেকে শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 10:11 PM

Updated : 12 Apr 2022, 02:06 AM

চট্টগ্রাম বন্দর সদস্য (প্রশাসন) মো. জাফর আলম জানান, রোববার সকালের জোয়ারে ১২টি জাহাজ বন্দরের জেটিতে ভিড়বে।

রাতের জোয়ারে আরও তিনটি জাহাজ জেটিতে আসবে বলেও জানান তিনি।

শনিবার রাতে জেটিতে পণ্য ওঠা-নামা বন্ধ থাকলেও কন্টেইনার থেকে পণ্য পরিবহন শুরু হতে পারে বলে জাফর আলম জানান।