২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩০ হাজার অবৈধ মশার কয়েল উদ্ধার, জরিমানা

চট্টগ্রাম নগরীর বাদুরতলার এক প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার পিস অবৈধ মশার কয়েল উদ্ধার এবং প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 08:32 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আরাকান সড়কের বাদুরতলা সংলগ্ন এলাকায় জে কে করপোরেশন নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

“এসময় অবৈধ ও অননুমোদিত প্রায় ৩০ হাজার পিস মশার কয়েল উদ্ধার করা হয়। প্রতিষ্ঠানটির মালিক জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর বলেন, উদ্ধার করা কয়েলের মধ্যে ক্যামেল অ্যাকটিভ জাম্বো, ক্যামেল অ্যাকটিভ হাই পাওয়ার ও ক্যামেল অ্যাকটিভ সুপার পাওয়ার ব্র্যান্ডের পণ্য রয়েছে।

তিনি বলেন, জব্দ মশার কয়েলগুলো বিষাক্ত ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেগুলো ধ্বংস করা হয়েছে।

অভিযানে বিএসটিআইয়ের একটি দল সহযোগিতা করে।