২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এসিএসবি’র নেতৃত্বে আশরাফ-শ্রীকান্ত

সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ (এসওএসবি) এর চট্টগ্রাম শাখার সভাপতি পদে ডা. এস এম আশরাফ আলী ও সাধারণ সম্পাদক পদে ডা. শ্রীকান্ত চন্দ্র বণিক নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2016, 07:45 PM

Updated : 20 Aug 2022, 12:37 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) সংগঠনের কার্যনির্বাহী পরিষদের এই নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়।

পরিষদের ২০১৬-১৭ এর নির্বাচনে চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এস এম আশরাফ আলী সভাপতি এবং সহকারী অধ্যাপক ডা. শ্রীকান্ত চন্দ্র বণিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি ডা. সানাউল্লা শেলী, কোষাধ্যক্ষ ডা. মো নুর হোসাইন ভুইয়া, যুগ্ম সম্পাদক ডা. মইন উদ্দিন মাহমুদ ও অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ এবং নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. সাদিক সাইফুর রহমান, অধ্যাপক ডা. খন্দকার এ কে আজাদ, অধ্যাপক ডা. আকবর হুসাইন ভুইয়া ও ডা. বদিউল আলম।