প্রাইভেট কারে ৮ হাজার ইয়াবা, চালক আটক
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি প্রাইভেট কারে চালকের আসনের নিচ থেকে আট হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া বাজার এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান জানান।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান জানান, ওই গাড়ির চালক মো. এখলাসকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি নোয়াখালীর সুধারাম থানার পূর্ব হুগলি গ্রামে।
“এখলাস বলেছে, ওই গাড়ির মালিক মো. ইসলাম নামে টেকনাফের এক ব্যক্তি। ইসলামই তাকে গাড়িসহ চট্টগ্রামে পাঠিয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
এ ঘটনায় মাদক আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
