বাঁশখালীতে ইটভাটা নিয়ে সংঘর্ষ, আহত ১৫
চট্টগ্রামের বাঁশখালীতে একটি ইট ভাটার মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
রোববার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নে এই সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে বাঁশখালী থানার ওসি মো. আলমগীর জানান।
তিনি বলেন, “বাহারছড়া ইউনিয়নে ইটভাটার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। রোববার দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
“সংঘর্ষের সময় ছররা গুলিতে কমপক্ষে ১৫ জন আহত হয়।”
তবে কারা গুলি ছুড়েছে সেবিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
