২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গায় রেস্তোরাঁ থেকে জামায়াতের ১৭ কর্মী আটক

চট্টগ্রামের পতেঙ্গা থেকে জামায়াতে ইসলামীর ১৭ কর্মীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2016, 05:19 PM

Updated : 20 Aug 2022, 12:35 PM

শনিবার দুপুরে সমুদ্র সৈকত এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয় বলে পতেঙ্গা থানার ওসি মো. আলমগীর জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ‘বিমান রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়।

আটকরা সংগঠনটির রুকন পদপ্রার্থী ধারণা করে ওসি বলেন, “তাদের কাছে জামায়াতের কর্মপরিকল্পনা ও রুকন হওয়া নিয়ে কথাবার্তা সম্বলিত কিছু সাংগঠনিক কাগজপত্র পাওয়া গেছে।

“তারা সেখানে কোনো নাশকতার পরিকল্পনা করছিল কিনা বা কি কারণে সেখানে বৈঠক করছিল তা খোঁজ নেওয়া হচ্ছে।”

আটকদের পরিচয় জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান ওসি।