২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় স্থানীয় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 12:39 AM

Updated : 20 Aug 2022, 12:34 PM

নিহত বশির আহমেদ (৪০) উপজেলার মগধারা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) বিজন কুমার বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগধারা এলাকায় বশিরকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে গেলে রাত পৌনে ১০টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

হত্যার কারণ বা কারা বশিরকে হত্যা করতে পারে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা বিজন।